০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেশায় শিক্ষক। বেড়ে উঠেছেন যমুনা ও ইছামতি নদীর তীর ঘেঁষা পাবনার বেড়া উপজেলায়। নিজ উপজেলায় স্কুল ও কলেজ জীবন শেষ করে পা রাখেন সরকারি এডওয়ার্ড কলেজে। পেশাগত জীবনের শুরুতে সাংবাদিকতা করেছেন কিছুদিন। তবে লেখালেখিকেই নিয়েছেন ব্রত হিসেবে। বিশ্বাস করেন শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রজন্মের মধ্যে সেই বিশ্বাস ছড়িয়ে দিতে কাজ করছেন। ২০২১ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে পাঁচটি বই।
সুচের ফোঁড়ে বোনা গ্রামীণ নারীর সুখ-দুঃখের উপাখ্যান নকশি কাঁথা। ২০২৪ সালে এই শিল্প জিআই স্বীকৃতি পেলেও যথাযথ পরিকল্পনা ও মূল্যায়নের অভাবে আজ তা অস্তিত্বের সংকটে। আমাদের এই হাজার বছরের ঐতিহ্য কি কেবলই স্মৃতি হয়ে থাকবে, নাকি ফিরবে নিজস্ব মহিমায়?
বছরে দেশে প্রায় ৫ টন চুল সংগৃহীত হয়, যার বাজারমূল্য অন্তত ৫ কোটি টাকা। কিন্তু যখন এটি প্রক্রিয়াজাত হয়ে বিদেশি কোম্পানির মাধ্যমে রপ্তানি হয়, তখন এর মূল্য প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকায় গিয়ে পৌঁছায়।
মানুষকে সম্পদে পরিণত করে রাষ্ট্রের কাজে লাগাতে হলে শিক্ষাদান পদ্ধতি ও সংশ্লিষ্ট পরিকল্পনা এমন হতে হবে যাতে বারবার ঘষামাজার দরকার না পড়ে। অথচ আমাদের দেশে বছরে দু-বারও নতুন পদ্ধতি চালু করার নজির আছে!
অধিকাংশ উপজেলায় সমৃদ্ধ লাইব্রেরি নেই, কিন্তু রয়েছে বড় বড় মোবাইলের দোকান, রাজনৈতিক আড্ডা, তরুণদের জটলা।
পোশাক শিল্পের পর ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে খেলনা শিল্পের।
উত্তরাঞ্চলের নদীগুলোতে জেগে ওঠা চরগুলো শুধু বসতি নয়, হয়ে উঠছে কৃষি ও গবাদিপশু লালন-পালনের কেন্দ্র। ভূমিহীন নদীভাঙা মানুষ এভাবেই দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন অধ্যায় লিখছেন।