স্কুলের দিনগুলো: সেই যে দিনগুলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (এখনকার মেডিকেল কলেজ) উত্তর আর দক্ষিণ দিকের পুব ঘেষা দুটি গেট হাউসেই আমরা বাস করেছি। বেশ কিছুদিন এক বাসাতে থাকা হলেই আমার মা অস্থির হয়ে উঠে বাসা বদলের জন্যে আব্বুকে তাড়া দিতে শুরু করতেন। এ বাসাগুলোতে ওপর-নীচ মিলিয়ে ছোট-বড় আষ্টেক ঘর ছিল। সব ঘর ব্যবহারও হতো না। উঠোনও ছিল বেশ বড় সড়। সেখানে রান্নাঘর খাবার ঘর ছাড়া বড় চৌবাচ্চার ধারে কাপড় কাচার চাতাল, সংলগ্ন স্নানঘর, আর সব শেষ প্রান্তে দক্ষিণ-পশ্চিম কোণে ছিল শৌচাগার। প্যান বসানো থাকলেও, কোনো লো-ডাউন ছিল না। পানির কল ছিল; কাজ হলে বালতি করে পানি ঢেলে দিতে হতো। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
