প্রমিথিউস বঙ্গবন্ধু
বাঙালির মুক্তিযুদ্ধের সুদীর্ঘ পটভূমি এবং যুদ্ধকালীন ভয়াবহতা, নৃশংস ধ্বংসযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, ধর্ষণ, রাহাজানি, বহুজাতিক সম্পৃক্ততা, আর্ন্তজাতিক রাজনীতি কূটনীতি ইত্যাদির তুলনায় ট্রয়যুদ্ধে ট্রয়নগরীর ধ্বংস ও হেক্টরবধের কাহিনী কিংবা লঙ্কাযুদ্ধে লঙ্কানগরীর ধ্বংস এবং ইন্দ্রজিতের প্রাণহানির ঘটনা খুব বড় কিছু ছিল বলে মনে হয় না। বাঙালির মুক্তিযুদ্ধের বিশাল বিস্তৃত পটভূমি এবং এর মহিমাদীপ্ত নেতৃত্বই দাবি করে যে এ নিয়ে অনেক কবিতা, কাব্য, উপন্যাস, ইতিহাস, মহাকাব্য রচিত হতে পারে। মহাকাব্য যে শুধু কবিতার ভাষাতেই হতে হবে এমনটা নয়, গদ্য ভাষায় উপন্যাস আকারেও হতে পারে। যেমন, জয়েস-এর ইউলিসিস। মূলত: মহাকাব্য হচ্ছে মহাকাব্যিক প্লটনির্মাণ, প্রকাশভঙ্গি এবং ব্যঞ্জনা। প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যে অমিত্রাক্ষার ছন্দে একটি উঁচু লয়ের সাহিত্য সৃষ্টি হয়েছে, গ্রন্থটি পাঠে এমন প্রতীতি আমাদের মনে আসে এবং এই কাব্যটির ব্যাপক পাঠ, আলোচনা ও প্রতিক্রিয়া হওয়া উচিত বলে মনে করি। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
