একগুচ্ছ জাপানি হাইকু
সোগি (১৪২১-১৫০২) এই পৃথিবীর জীবন স্বল্প সময়ের, আশ্রয়ে কাটানো শীতের বৃষ্টি থেকে ঝাড়-ঝোপের বুকে কুঠারের আঘাত আর কাঠঠোকরার ঠুকঠুক
মন্দিরের ঘণ্টা থামে
কিন্তু তবু শব্দ আসতেই থাকে
ফুলের মধ্য থেকে।
বুদ্ধের মৃত্যু দিবসে
ভাঁজপড়া কড়া বুড়ো হাতে প্রার্থনা
জপমালার শব্দ
আইস মন্দিরে
অদৃশ্য বেড়ায় লুকিয়ে
বুদ্ধ নির্বাণে প্রবেশ করে
বুদ্ধের নাম কীর্তনে
বৃদ্ধ বয়সে
নিবিড় সুখ
এখন চেরিগাছ থেকে
লক্ষ লক্ষ কুমারীরা পালিয়ে যাচ্ছে
সমর প্রভু দুর্ধর্ষ ঝন্ঞা
দূরে নিচে কুয়াশায়
থেকে থেকে
হ্রদ তুষারশুভ্র পাল তোলে
প্রেমের জন্য এত ভালো চাঁদ
ওহে, ওই আলোতে কৃষককে শোনো
তার সুন্দর ধানের খোসা ছড়াচ্ছে
এখন দোদুল সেতুটা
লতায় পাতায় নিশ্চুপ
আমাদের জটজড়ানো জীবনের মতো
আমাদের শেষ বিদায়ে
নৌকা ও তীরের মাঝে
বাঁকা হয়ে ওই উইলো গাছটা কাঁদে
কী জমকালো
মোটা চকচকে বুড়ো বাদামি গাছটা
আমি কাছেই যেতে পারি না
আমরা পাঁচ-ছজন
জড়াজড়ি করে রইলাম একসঙ্গে
বাঁকা উইলো গাছরা
শীতের বৃষ্টি গাঢ় করে
ছ্যাতলাপড়া লেখা সমাধির পরে
আর আমার পুরোনো দুঃখ
একটা সুন্দর বাটিতে
আমরা ফুল সাজাব
যখন চাল নেই
আমার প্লামগাছ দুটো এতই সদয়
দেখ, তাদের ফুল ধরে
এখন একটা, একটা পরে
শাস্ত্র পাঠ করো…
আশ্চর্য নীল আমি
দেখতে পাই ভোরের ফুলে
আমার লক্ষ্মী বাবা রেগে টং
যখন আমি পিওনি ফুল ছিঁড়ি…
বড় মূল্যবান স্মৃতি
শিশির বিন্দু
তোমার স্বপ্ন মিষ্টি জলে
আমার ময়লা হাতগুলো ধুয়ে নিই
বিজলি জলপাই পড়ে
বাঁশ ঝাড়ে অপেক্ষা করতে
দেখি তিনটি শিশির ফোঁটা পড়ে
কিকাকু (১৬৬১-১৭০৭)
ওহে মহাবুদ্ধ,
তোমার কোল তো ভরে গেছে
তুষারের ফুলে
বুদ্ধের জন্মদিনে
অনাথ ছেলেটা হলো
মন্দির শিষ্য
ইসা (১৭৬২-১৮২৬)
পরীক্ষার এ পৃথিবীতে
চেরিফুল ফুটতে চাইলে
সহজেই ফোটে
এই পৃথিবীর মাঝে
জাহান্নামের ছাদে হাঁটতে
আমরা তাকাই ফুলের দিকে আড়ষ্ট চোখে
এক পৃথিবী ভরা শিশির
আর প্রতিটি শিশিরের ফোঁটায়
বিশ্বজুড়ে সংগ্রাম
সাদা ক্রিসেনথেমাম
ওই সুকুমার ফুলের সামনে
কাঁচি ইতস্তত করে
এই শরতের শেষে
আমার পুরোনো ময়লার কিপিতে
ফুটেছে নীল মহাশ্বেতা
মহাবুদ্ধের
মহানাসিকা বেয়ে উড়ে আসে
একটা আবাবিল পাখি
এই উজ্জ্বল জ্যোৎস্নায়
হাঁটু ছড়িয়ে আমি বসি
এক বুড়ো বুদ্ধর মতো
গুন গুন করতে করতে
মৌমাছি প্রজাপতি সঙ্গে করে
বাজার করে পিওনি থেকে পিওনি
আলুবোখারার ফুলের বর্ণনা
আমার কবিতার চেয়ে ভালো
শুভ্র নির্বাক প্রজাপতি
তার মৃত ছেলে
কী ঝোড়ো মাটিতে এখন ঘুরে বেড়ায়
আমার ছোট্ট প্রিয় শিকারি ফড়িং
ও, আমি সবকটি খেয়েছি
ও, কী পেট ব্যথা
সবুজ চোরাই আপেল
(রবার্ট ব্লাই-এর ইংরেজি অনুবাদ )
