Published : 15 Jul 2026, 07:14 PM
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনের আর্ট ক্যাম্প।
বুধবার সকাল ১১টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ শিরোনামে এ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এতে ৫৫ জন প্রবীণ ও তরুণ চিত্রশিল্পী অংশ নিয়েছেন। ক্যাম্প চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ক্যাম্প উদ্বোধনের অনুষ্ঠানে বলেন, “বিগত সময়ে যে অনিয়ম-অবিচার হয়েছে, তা যেন আর না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরই প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে আর্ট ক্যাম্প আয়োজন করা হয়েছে।
“এই আর্ট ক্যাম্পে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করছেন, তাদের তুলির ছোঁয়ায় ভেসে উঠবে সেই জুলাইয়ের স্মৃতিগুলো।”
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, “তৎকালীন সরকার বাংলাদেশে যা যা করেছে, সেটা ঠিকঠাকভাবে মানুষের মধ্যে জাগিয়ে রাখার একটা অংশ হচ্ছে এই আর্টক্যাম্প, যেখানে শিল্পীরা ছবি আঁকবেন জুলাইকে কেন্দ্র করে।

“জুলাইয়ের নানা দিক আছে, ঘটনা আছে, স্পিরিট আছে। নানাভাবে আমরা এটাকে তুলে ধরতে চাই। যত রকম আর্ট ফর্ম আছে, সেগুলোর মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করতে চাই, জুলাইকে ছড়িয়ে দিতে চাই, জুলাইকে জাগিয়ে রাখতে চাই।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ