১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির গফুর ভূঁইয়া

তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপির আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছিল, তার বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। 

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গফুর ভঁইয়ার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ল। 

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বলে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও রুহুল কুদ্দুস কাজল। 

অভিযোগকারীর পক্ষে ছিলেন মোহাম্মদ হোসেন লিপু, ইউসুফ আলী। ইসির পক্ষে ছিলেন ফয়জুল্লাহ ফয়েজ।

দ্বৈত নাগরিকত্বের কারণে বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।

গত রোববার ঢাকায় নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি।

এরপর বুধবার তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন।