ত্রয়োদশ সংসদ নির্বাচন: এবার কোন আসনে কে প্রার্থী
পাবনা ১ ও ২ নম্বর আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ২৭ জানুয়ারি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ১৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের ৭৬ জন নারী প্রার্থী রয়েছেন।
বৃহস্পতিবার প্রার্থীদের এ চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কমিশনের সচিব আখতার আহমেদ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তথ্য দিয়েছেন।
এখন পর্যন্ত ২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশের পাবনা ১ ও পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়নি। এ দু্ই আসনে ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে তখন চূড়ান্ত প্রার্থী জানা যাবে।
এবার নির্বাচনে অংশ নিতে আড়াই হাজার মনোননপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই, আপিল শুনানি ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১৯৮১ জন।
তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৪৯ জন; বাকিরা ৫১ দলের (১৭৩২ জন)।
এবার ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন আর সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী ২ জন।
বৃহস্পতিবার থেকে প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারে নেমেছেন।
এবার সর্বোচ্চ প্রার্থী রয়েছে বিএনপির ২৮৮ জন; ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৩ জন; জামায়াতে ইসলামীর ২২৪ জন; জাতীয় পার্টির ১৯২ জন; গণঅধিবার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন ভোটে রয়েছেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা দেখুন এখানে
