১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় গোবিন্দ হালদার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী অনেক গানের স্রষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 06:11 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

Image
ফাইল ছবি
Image
ভারত সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন গীতিকার গোবিন্দ হালদারকে দেখতে যান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদায়ী বেশ কয়েকটি গান তার রচিত।
Image
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুরানো খবর:

গোবিন্দ হালদারের পাশে রাষ্ট্রপতি
গীতিকার গোবিন্দ হালদারের পাশে প্রধানমন্ত্রী

গোবিন্দ হালদারের সহায়তায় এগিয়ে আসার জন্য তার মেয়ে গোপা হালদার প্রধানমন্ত্রীর প্রতি ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করে বলেছেন, এ ঘটনায় তারা ‘অভিভূত’।   

শনিবার বিকালে গোবিন্দ হালদার ও তার মেয়ে গোপা হালদারের সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফোনে কথা বলেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

স্বাধীন বাংলা বেতারের গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

গত ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে গোবিন্দ হালদারের সঙ্গে কথা বলেন। তার চিকিৎসাসহ সব ব্যয় বহন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

গোবিন্দ হালদার শনিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জানিয়ে মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপা হালদার তার পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা অভিভূত।

“এসময় গোবিন্দ হালদার বলেন, আমি সর্বদাই বঙ্গবন্ধুর মেয়ের জন্য আশীর্বাদ করি। সৃষ্টিকর্তা তাকে যেন দীর্ঘায়ু দেন।”

শাকিল বলেন, “আমি তাকে (গোবিন্দ হালদার) বলেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছেন। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যুদ্ধ করেছেন এবং যারা এই বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করেছেন; তাদের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।”

Image
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত সফরের সময় গত সোমবার কলকাতার হাসপাতালে গোবিন্দ হালদারকে দেখতে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত গোবিন্দ হালদারের অনেক গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- কালজয়ী এই গানের স্রষ্টা তিনি। ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’র মতো সাড়া জাগানো গানেরও রচয়িতা তিনি।