Published : 19 Jun 2013, 07:06 AM

বুধবার সকালে নবগঠিত জোরারগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করা হয়। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, স্বামী সাইফুল ইসলামের সঙ্গে নাজমার পারিবারিক বিরোধ চলছিল।
“তারই জের ধরে সাইফুল তাকে হত্যা করতে পারে ধারণা করা হচ্ছে।”
ঘটনার পর থেকে সাইফুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
চার বছর আগে নাজমা ও সাইফুলের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে।