Published : 26 May 2013, 08:36 AM

নিহতদের একজন হলেন শামসুল হুদা। বাকি তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঢাকাগামী একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবোঝাই একটি লেগুনাকে ধাক্কা দেয়।
লেগুনার ১২ আহত যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজন এবং হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে, চালক পালিয়ে গেছে।