Published : 26 May 2013, 06:42 AM

বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে এবং আগামী ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে রোববার ‘অগ্রাধিকার কর্মসূচি সংক্রান্ত সভায়’ এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মন্ত্রী ছুটি বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অনুমতি নিয়ে ছুটি পাওয়া যাবে।
গত কয়েক বছর ঈদের আগে বেহাল সড়কের কারণে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এবার বর্ষা মৌসুমের আগেই সব সড়কের মেরামত কাজ শেষ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়ে আসছেন মন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ৯ অগাস্ট রোজার ঈদ হতে পারে।
আগামী ঈদ পযন্ত প্রতিটি জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক মেরামতের জন্য ‘মোবাইল ইউনিট’ কাজ করবে জানিয়ে মন্ত্রী বলেন, “ট্রাকে নির্মাণ সামগ্রী নিয়ে সদা প্রস্তুত এই ইউনিট গর্ত ভরাট ও ফাটল মেরামতে নিয়োজিত থাকবে।”
আর এই মোবাইল ইউনিটের কাজ তদারকের জন্য ১৯টি মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এসব টিম আগামী তিন মাস মাঠ পর্যায়ে কাযক্রম তদারক করবে।”
কর্মকর্তা ও প্রকৌশলীদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করারও নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী জানান, সড়কে যাত্রা নিরাপদ করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হচ্ছে।
‘নিরাপদ সড়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ নামের এই কমিটিতে যোগাযোগ মন্ত্রীসহ দশ জন মন্ত্রী এবং ১২জন সচিব থাকবেন। জাতীয় ও আঞ্চলিক সড়কে অবৈধ হাট বাজার এবং স্থাপনা উচ্ছেদ, নসিমন-করিমন ভটভটি চলাচল বন্ধ, যানজট ও দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এ কমিটি কাজ করবেভ
এ ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “আগামী ৭ দিনের মধ্যে এ কমিটি কাজ শুরু করবে।”