Published : 26 May 2013, 06:06 AM

র্যাব-৩ এর অধিনায়ক মল্লিক ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছ থেকে ২০টি ককটেল ও প্রচাপত্র উদ্ধার করা হয়েছে।”
কামরুল শিবিরের কমিটিতে না থাকলেও আরাফাত ও সদরুলের সহযোগী বলে ফকরুল ইসলাম জানান।
আরাফাতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, “তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।”