Published : 25 May 2013, 04:49 PM

তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রকিবুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও হামিদুর রহমান নামে একজন কনস্টেবল ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ৫/৬ জন ছিনতাইকারী পাশের দেয়াল টপকে রাস্তায় আসে। তারা প্রথমে একটি ককটেল ফাটিয়ে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
ছিনতাইকারীদের ছোড়া ককটেলের স্প্রিন্টারে তারা দুই জনই আহত হয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ছিনতাইকারীদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা পিস্তল ও শর্টগানের গুলি ছোড়েন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।