Published : 25 May 2013, 04:32 PM
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের ডালু কিলাপাড়া ক্যাম্পে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নয় জন বিএসএফসহ শাহাদাত বরণকারী অন্যদের স্মরণে নির্মিত আগের স্মৃতিস্তম্ভ নতুন আঙ্গিকে আবার করা হয়।
শনিবার সকাল ১১টায় ময়মনসিংহ থেকে সড়কপথে নালিতাবাড়ী উপজেলার ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হাতিপাগার বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন বিজিবি মহাপরিচালক।
সেখান থেকে নাকুগাঁও স্থলবন্দর সড়ক দিয়ে বিএসএফ এর কিলাপাড়া ক্যাম্পে যান তিনি।
এ সময় বিএসএফের ডিরেক্টর জেনারেল সুবেশ যোশী তাকে ফুলের তোড়া ও স্কুলশিক্ষার্থীরা উভয় দেশের পতাকা এবং ফুল ছিটিয়ে অর্ভ্যথনা জানায়। এছাড়া বিএসএফ সদস্যরা তাকে গার্ড অব অনার দেন।
এ সময় ১৯৭১ সালের ২৫ মে পাক হানাদার বাহিনীর সদস্যরা কিভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে ৯ জন বিএসএফ সদস্য ও দু’দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল তা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উভয় দেশের বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে ২৫ মে নাকুগাঁও ও ডালু কিলাপাড়ায় পাক হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। স্বাধীনতা অর্জনের পরপরই ডালু বিএসএফ ক্যাম্পে ৯ জন বিএসএফ স্মরণে স্মৃতিস্তম্ভ গড়ে তোলে সে দেশের সরকার।