Published : 25 May 2013, 04:45 PM
বিডিনিউজ টোয়েন্টিয়োর ডটকমকে তিনি বলেন, রোববারের হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম জানাতে পুলিশ।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিরোধী দলীয় জোটের এর আগের বিভিন্ন হরতাল ঘিরে রাজধানীসহ সারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।