Published : 25 May 2013, 11:06 AM
শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- অটোরিকশার যাত্রী আছিয়া বেগম (৩২), তার মেয়ে ফারিয়া তাবাচ্ছুম (৮), চালক নূর হোসেন (৩৫), পথচারী আফজাল হোসেন (৫০) ও মাসুদ (৫৫)।
আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য ভবনের সামনে সিগনালে অটোরিকশাটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
বাসের ধাক্কায় অটোরিকশাটি রাস্তায় পাশে পড়লে দুই পথচারী আহত হন বলে তিনি জানান।