Published : 25 May 2013, 06:38 AM
গুইমারা থানার ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোররাতে সিন্দুকছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ওই দুজনকে আটক করে পুলিশে দেয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফর প্রচার সেলের প্রধান নিরন চাকমা এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি দাবি করেছেন, আটকের পর তার সংগঠনের দুই কর্মীর হাতে অস্ত্র তুলে দিয়ে মামলা সাজানো হচ্ছে।