Published : 24 May 2013, 12:10 PM
শুক্রবার দুপুরে স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভায় শাহবাগ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠকরা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামজিক-সাংস্কৃতিক আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, এদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে।
সভা থেকে আগামী ৩১ মে ঢাকায় গণজাগরণ মঞ্চের সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মিঠু, রওশন আরা নিপা ও শামীমা সুলতানা শাওন।