Published : 23 May 2013, 02:59 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নুনিয়ারছড়া এলাকা এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মালিকাধীন ৯টি বড় টিন সেটের ঘরে ৭০টি পরিবার ভাড়ায় বসবাস করেন।
সন্ধ্যা ৬টার দিকে ভাড়াটিয়া আবছারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে মালিকের ধারণা।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।