Published : 22 May 2013, 06:02 PM
বুধবার রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ৫০ গজের মধ্যে খোয়াজা গিনিহাউজ নামের ওই দোকানে ডাকাতরা হানা দেয় বলে অভিযোগ করেন দোকানের মালিক মো. চঞ্চল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুখোশ পরা ৮/৭ জনের একদল যুবক ছিনতাইয়ের পর সাদা মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।
ডাকাতরা নগদ দেড় লাখ টাকাসহ প্রায় দুইশ’ ভরি স্বর্ণ নিয়ে গেছে দাবি করেন তিনি।
জেলার পুলিশ সুপার ফয়সল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ডিবি পুলিশসহ সদর থানাকে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও পুলিশ জানায়।