Published : 22 May 2013, 01:17 PM
বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনসহ আশপাশের এলাকার পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে।
জাতীয় স্বার্থবিরোধী এ প্রকল্প বাতিলের জন্য সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ডা. নজরুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংসু সাহা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও গণসংহতি আন্দোলনের জেলার আহ্বায়ক তরিকুল সুজন বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ-মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।