Published : 21 May 2013, 03:42 PM
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- বিএনপিকর্মী পার্থ ঘোষ, জামায়াতকর্মী জসিম উদ্দিন, ওমর ফারুখ ও আলতাফ হোসেন।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় ঘোষণার পর সদর উপজেলার বিষয়খালী হাইস্কুল প্রাঙ্গণে স্থাপিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর একদল সন্ত্রাসী।