১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে গরু ও পিকআপ রেখে পালাল চোর

মধ্যরাতে বাড়ি থেকে তিনটি গরু চুরির খবর কৃষক থানায় জানালে টহল পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 07:04 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের তৎপরতায় তিনটি গরু ও একটি পিকআপ রেখে চোর চক্রের সদস্যরা পালিয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান।

শুক্রবার তিনি বলেন, রাত ২টার দিকে কৃষক বাইতুল ইসলাম থানায় মোবাইল করে জানান তার বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। তাৎক্ষণিক টহল পুলিশের সহায়তায় রানীরহাট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসানো হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেরখালি সেতু এলাকায় গরু ও পিকআপ রেখে চোরেরা পালিয়ে যায়। পরে গরু ও পিকআপ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। 

চুরির ঘটনায় মামলা হয়েছে; আদালতে নির্দেশে উদ্ধার হওয়া গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি হাবিবুর রহমান।