Published : 21 May 2013, 11:13 AM
মঙ্গলবার সকালে চকবাজার এলাকায় চমেক ছাত্রলীগের সহ সভাপতি পঞ্চম বর্ষের ছাত্র রাজীব সাহাকে পেটানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মেজবাহ উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীব চার বন্ধুকে নিয়ে সকালে চকবাজার এলাকার একটি রেস্তোরাঁয় নাস্তা করতে যান।
এ সময় তার ব্যাচের ছাত্র এবং চমেক ছাত্র শিবিরের নেতা জামান তাকে সেখান থেকে ডেকে শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের সামনে নিয়ে পিটিয়ে আহত করে।
মেজবাহ জানান, পরে স্থানীয়রা রাজীবকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানার ওসি প্রদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি।