Published : 21 May 2013, 07:58 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার রাতে থানার তৃতীয় কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২২৫ গ্রাম কোকেনসহ ফরিদকে আটক করা হয়।
জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ফরিদ দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য কেনা-বেচার সঙ্গে জড়িত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।