Published : 21 May 2013, 05:19 AM
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিয়ে নিউ মার্কেটের ট্রাফিক সিগন্যালের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি জটলা থেকে হঠাৎ করেই ছয়/সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় তারা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে স্লোগান দিলেও তাদের হাতে কোনো ব্যানার ছিল না।
বিস্ফোরণ ঘটিয়েই তারা দৌড়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়ে।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, হাতবোমা বিস্ফোরণের ঘটনাটি লালবাগ ও নিউ মার্কেট থানার মাঝে ঘটেছে। আমরা সঠিক তথ্য নেয়ার চেষ্টা করছি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।