Published : 20 May 2013, 03:16 PM
সোমবার বিকালে কাজীর দেউড়ী এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে সরকার কোনোভাবেই মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে পারে না। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে।
নিষেধাজ্ঞার মাধ্যমে সরকারের ‘অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ’ প্রকাশিত হয়েছে বলে মনে করেন তারা।
‘দমন-নিপীড়ন’ করা থেকে সরে এসে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বিএনপির নেতারা।
সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, সহ শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি বক্তব্য রাখেন।