Published : 20 May 2013, 11:56 AM
এ নিয়ে রানাকে তৃতীয় দফায় রিমান্ডে পেল পুলিশ।

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা। রোববার বেনাপোলে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় সাংবাদিকদের সামনে আনে র্যাব।
শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়েবুল হাসান ৫ দিনের হেফাজত মঞ্জুর করেন।
কোনো আইনজীবী রানার পক্ষে শুনানিতে দাঁড়াননি। কাঠগড়ায় দাঁড়িয়ে রানাও কোনো কথা বলেননি।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর দুটি মামলা হয়। এর একটি করে রাজউক এবং অন্যটি পুলিশ। নয় তলা রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে রাজউকের মামলায় অভিযোগ করা হয়।
ধসের পর পালিয়ে যাওয়া কথিত যুবলীগ নেতা রানাকে গত ২৮ এপ্রিল বেনাপোল থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বাবা আব্দুল খালেকও এ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২৯ এপ্রিল রানাকে আদালতে হাজির করা হলে বিচারক দুই মামলায় তাকে ১৫ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এরপর গত ১৫ মে তাকে আরো ১৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার দুই জ্যেষ্ঠ বিচারিক হাকিম।