Published : 19 May 2013, 09:54 AM
শনিবার রাতে রাজশাহী নগরীর শ্যামপুর এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
মতিউর জামায়াত নেতা মাজেদুর রহমানের ভাই।
মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, মতিউর রহমান তার ভাই জামায়াত নেতা ও পৌর মেয়র মাজেদুর রহমানের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করেন।
এলাকায় যেসব নাশকতামূলক ঘটনা ঘটে তার নেতৃত্ব দিয়ে থাকেন মতিউর রহমান।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন পুলিশ কমিশনার।
তিনি আরো বলেন, জামায়াত নেতা মাজেদুর রহমানের বিরুদ্ধে ছাত্রলীগকর্মী ফারুক হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।