Published : 19 May 2013, 06:34 AM

গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় দর্জির দোকানি বিশ্বজিতকে।
গত ৫ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ ছাত্রলীগকর্মীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। আসামিদের মধ্যে সাত জন গ্রেপ্তার আছেন। বাকিরা পলাতক।
এ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে।
রোববার আসামিদের মধ্যে গ্রেপ্তার সাত জনকে আদালতে হাজির করা হয়।