Published : 19 May 2013, 04:53 AM

নিহতরা হলেন ঈশ্বরদীর পিয়ারাখালী বাবুপাড়ার প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে গোলাম রহমান (৪৫), ঢুলটি গ্রামের প্রয়াত হাসান মন্ডলের ছেলে আবদুল মোমিন (২৫) এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জিকু প্রামাণিকের ছেলে রোস্তম আলি (৩৫)।
আহতদের ইশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার এএসআই আবদুর রউফ।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে তেঁতুলতলা মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন চালক আবদুল মোমিন ও যাত্রী রোস্তম আলি। আহত হন ট্রলির পাঁচ যাত্রী।
এছাড়া রাত সাড়ে ১১টায় ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের সামনে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন বাইসাইকেল আরোহী গোলাম রহমান।