Published : 18 May 2013, 10:28 AM
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার স্টেশনে ওই দুর্ঘটনায় মুন্না (১৫) মারা যায়।
মুন্না রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নুরুল আমিনের ছেলে।
কক্সবাজারের তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্না রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মিনি ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ মিনিট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।