১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অন্ধ্রে কিশোরকে ‘জীবন্ত পুড়িয়ে হত্যা’

এ ঘটনায় দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অন্ধ্রে কিশোরকে ‘জীবন্ত পুড়িয়ে হত্যা’

প্রতিনিধিত্বশীল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 08:27 PM

Updated : 16 Jun 2023, 09:07 PM

ভারতের অন্ধ্র প্রদেশে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

১৫ বছর বয়সী ওই কিশোরের নাম অমরনাথ। গুরুতর দগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে হামলাকারী তিনজনের নাম বলেছে বলেও দাবি তাদের।

যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে ভেঙ্কটেশ্বর নামের এক ব্যক্তি অমরনাথের বোনকে উত্ত্যক্ত করত, এর প্রতিবাদ করায় দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাষ্য পরিবারের।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে অন্ধ্রের বাপাতলা জেলার পুলিশ কর্মকর্তা বকুল জিন্দাল এনডিটিভিকে জানিয়েছেন।

অমরনাথের যে বোনকে উত্ত্যক্তের অভিযোগ করা হচ্ছে, সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষার আইনেও আরেকটি মামলা হয়েছে।

সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেছেন জিন্দাল।