বেশি বয়সে বুকার জিতে রেকর্ড করলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন
‘দ্য এন্ড অব ইভরিথিং’ হ্যারিসনের লেখা ত্রয়োদশ উপন্যাস। এখানে ফিলিপ টেনেন্ট নামে এক ব্যক্তি এবং তার বৃদ্ধা খালা মার্নির গল্প তুলে ধরা হয়েছে।
ডিস্টোপিয়ান ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণতম বিজয়ীর হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের মর্যাদাপূর্ণ এ সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়।
এবার বুকার জয়ে লেখকদের সংক্ষিপ্ত তালিকায় আগে একবার একই পুরস্কার জয়ী ডগলাস স্টুয়ার্ট এবং মার্লন জেমসের মত সাহিত্যিকদের পেছনে ফেলেছেন জন হ্যারিসন।
‘দ্য এন্ড অব ইভরিথিং’ হ্যারিসনের লেখা ত্রয়োদশ উপন্যাস। এখানে ফিলিপ টেনেন্ট নামে এক ব্যক্তি এবং তার বৃদ্ধা খালা মার্নির গল্প তুলে ধরা হয়েছে। উপন্যাসটিতে দেখান হয়েছে, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার বহু বছর পর ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ‘আইগেটি’ নামে রহস্যময় এক অস্তিত্ব বা সত্তার আবির্ভাব ঘটে।
বিশ্লেষক ও সমালোচকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হ্যারিসনের এই উপন্যাস পাঠককে মানবীয় বোধগম্যতার সীমারেখাকে গভীর অনুসন্ধানের মুখোমুখি দাঁড় করায়। এর গল্প পাঠককে যেমন সম্পূর্ণ নতুন এক চিন্তার মুখোমুখি দাঁড় করাবে, তেমনি মুখে একটুখানি বাঁকা হাসিও এনে দেবে। আবার বিষয়বস্তুর জটিলতা সত্ত্বেও অদ্ভুতভাবে পাঠককে ভাসাবে আশাবাদের ঢেউয়ে।
খবরে বলা হয়, উপন্যাসিক ও সমালোচক হিসেবে দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে বিজ্ঞাপনী কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসি ঘরানার সাহিত্য রচনায় হ্যারিসনের সুনাম থাকলেও এটি তার প্রথম বুকার জয়। তার এই বুকার জয় কল্পনামূলক সাহিত্য এর জন্য এক বিরল জয় হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৮ পৃষ্ঠার বইটি বিচারকমণ্ডলী সর্বসম্মতিক্রমে নির্বাচন করেছেন। বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বইটিকে ‘ভবিষ্যতের আয়নায় বর্তমান রাজনীতির ছবি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “বইটি এমন একটি সমাজকে চিত্রিত করে যা এমন এক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে যা সেখানকার বাসিন্দারা নিজেরাও পুরোপুরি অনুধাবন করতে পারছে না।”
লন্ডনের এক জাঁকজমকপূর্ণ এই পুরস্কার গ্রহণকালে হ্যারিসন বলেন, “শিল্পায়িত সাহিত্যের এই যুগে এখনও এমন সাহিত্য পুরস্কারের গুরুত্ব অপরিসীম।”
এর আগে গত অগাস্টে বুকার ট্রাস্টকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন বলেছিলেন, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট তাকে উপন্যাসটি লিখতে অনুপ্রাণিত করেছিল। বইটি মূলত প্রশ্ন তোলে, যখন পৃথিবী সম্পর্কে আমাদের সমস্ত প্রত্যাশা ও ব্যাখ্যা একটি নিরবচ্ছিন্ন বিপর্যয়ে রূপ নেয়, কিন্তু তার মধ্যেও আমাদের জীবনসংগ্রাম চালিয়ে যেতে হয় তখন আসলে কী ঘটে?
