১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল চাপা পড়ে নিহত ৭

উত্তর প্রদেশের মউ জেলার এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 02:24 PM

Updated : 09 Dec 2023, 03:48 PM

ভারতে এক বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার উত্তর প্রদেশের মউ জেলার ঘসি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

জেলা হাকিম অরুণ কুমার জানান, গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একটি দেয়াল ঘটনাস্থলে থাকা অন্তত ২০ জনের ওপর ধসে পড়ে। এতে দুই শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই নারী। এ ঘটনায় আনন্দঘন বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।