জি২০ নেতাদের আপ্যায়নে কাঁঠালের পেস্ট্রি, বজরার খাজা
‘প্রাচুর্যের শরৎ ঋতু’ থিমে এই নৈশভোজের আয়োজন করা হয়।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজনে শনিবার সন্ধ্যায় এক নৈশভোজে যোগ দেন জি২০ নেতারা। যেখানে কাঁঠালের পেস্ট্রি থেকে বজরার পুডিং, সব খাবারই ছিল নিরামিষ।
ভারতে এখন শরৎ চলছে। সেটা মাথায় রেখে ‘প্রাচুর্যের শরৎ ঋতু’ থিমে এই নৈশভোজের আয়োজন করা হয়।
ভোজের শুরুতেই (স্টার্টার) ছিল বজরার চিপস, দই ও চাটনি। প্রধান কোর্সের মধ্যে ছিল কাঁঠালের পেস্ট্রি, ফরেস্ট মাশরুম, বজরার খাজা এবং কারি পাতা দিয়ে কেরালার লাল ভাত। ভোজে বজরার বেশ কয়েকটি পদ ছিল।
ভারত গত কয়েক বছর ধরে সুপারফুড বলে পরিচিত বাজরার প্রচার করছে এবং জাতিসংঘ ভারতের প্রস্তাবের ভিত্তিতে ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করে।
ভোজের শেষ দিকে মিষ্টান্ন হিসেবে ছিলো মধুরিমা নামের একটি পদ। এছাড়াও, এলাচের সুগন্ধযুক্ত বার্নইয়ার্ড বাজরা পুডিং, ডুমুর-পিচ কম্পোট, এবং দুধ, গম ও বাদামযুক্ত আম্বেমোহর চালের পাঁপড়।
তারপর ছিল মশলাযুক্ত বিশেষ কাশ্মীরি চা (কাওয়া), দার্জিলিং চা, ফিল্টার করা কফি এবং পানের সুগন্ধ যুক্ত চকলেট।
সংবাদসূত্র: বিবিসি, এনডিটিভি, টাইম অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
