প্যারিসে রেল স্টেশনে ছুরিকাঘাতে ৩ জন আহত
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফ্রিকার দেশ মালির নাগরিক ওই ব্যক্তি নিজের পরিচয়পত্র হিসেবে ইতালির একটি ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বড় ট্রেন স্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্য এক জনের অবস্থা গুরুতর। বাকি দুইজন সামান্য আহত হয়েছেন।
শনিবার সকালে প্যারিসের গারে দে লিঁ স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। গুরুতর আহত ব্যক্তির পেটে ছুরি চালানো হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফ্রিকার দেশ মালির নাগরিক ওই ব্যক্তি নিজের পরিচয়পত্র হিসেবে ইতালির একটি ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত কয়েক বছরে প্যারিসে ছুরিহাতে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত ডিসেম্বর মাসেই আইফেল টাওয়ারের কাছে ছুরিহাতে হামলার ঘটনায় এক পর্যটক নিহত এবং আরো দুইজন আহত হন।
আর গত বছর জানুয়ারিতে প্যারিসের গারে দ্যু নর্ড এ ছুরিহাতে হামলায় ছয়জন আহত হন।
