১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান, হামাসকে নির্মূলের অঙ্গীকার নেতানিয়াহুর

হামাসকে গুঁড়িয়ে দিতে ইসরায়েলের প্রস্তুতির এ সময়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ঐক্যের প্রকাশ ঘরে-বাইরে বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

ইসরায়েলে জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান, হামাসকে নির্মূলের অঙ্গীকার নেতানিয়াহুর

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 15 Oct 2023, 10:11 PM

Updated : 16 Oct 2023, 01:23 AM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন পরিস্থিতিতে গঠন করা জাতীয় ঐক্য সরকারের জরুরি মন্ত্রিসভার প্রথম বৈঠক ডেকেছেন রোববার। গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের অঙ্গীকার করেছেন তিনি।

হামাসকে গুঁড়িয়ে দিতে ইসরায়েলের প্রস্তুতির এ সময়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ঐক্যের প্রকাশ ঘরে-বাইরে বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজধানী তেল আবিবের সামরিক হেডকোয়ার্টারগুলোতে মন্ত্রিসভার বৈঠক হয়। শুরুতেই হামাসের গত ৭ অক্টোবরের হামলায় নিহত ১৩০০ ইসরায়েলির স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একট ভিডিওতে মন্ত্রিসভায় এই নীরবতা পালন করতে দেখা যায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে যুদ্ধকালীন এই জরুরি মন্ত্রিসভা গঠন এবং যুদ্ধে পূর্ণ মনোনিবেশ করতে সম্মতি দিয়েছিলেন।

রোববার গান্তজকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রিই অভিন্ন লক্ষ্য নিয়ে সারাসময় ধরে কাজ করে চলেছেন। নেতানিয়াহু আরও বলেন, “হামাস ভেবেছিল আমরা ধ্বংস হয়ে যাব। আসলে আমরাই হামাসকে ধ্বংস করব। ইসরায়েলের ঐক্যের প্রকাশ নিজ দেশের পাশাপাশি শত্রু এবং বিশ্বের জন্যও একটি বার্তা।”