তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি-কে স্বাগত জানালেন ট্রাম্প
বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় শি-য়ের এই সফর দুই পরাশক্তির মধ্যকার সম্পর্কের পরীক্ষা নেবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে শি-কে স্বাগত জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রয়টার্স লিখেছে, বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান নিয়ে চাপা উত্তেজনা বাড়তে থাকায় শি-য়ের এই সফর দুই পরাশক্তির মধ্যকার সম্পর্কের পরীক্ষা নেবে।
প্রায় তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে শি-য়ের এই সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হবে, এমনটি আশা করা না হলেও ওয়াশিংটন ও বেইজিং তাদের ১১ মাসের বাণিজ্যিক যুদ্ধবিরতি সময়সীমা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এ সময়সীমা বাড়াতে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন।
শি যুক্তরাষ্ট্রের পৌঁছানোর পর মেরিল্যান্ডে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প ব্যক্তিগতভাবে চীনের প্রেসিডেন্টকে অভিবাদন জানান। যুক্তরাষ্ট্রে শি-য়ের সফর কতোটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি তা তুলে ধরেছে।
তবে ওয়াশিংটনের চীনা দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
শি মেরিল্যান্ডে পৌঁছানোর পর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুই নেতা ও তাদের স্ত্রীরা করমর্দন করেন, কিছুক্ষণ কথা বলেন এবং একটি সামরিক ব্যান্ড বাজনা বাজানোর সময় তারা ছবি তোলার জন্য দাঁড়ান। এরপর অতিথিদের সম্মানে কামান থেকে গোলাবর্ষণ করা হয় ও একটি বি-ওয়ান বোমারু বিমান উপর দিয়ে উড়ে যায়।
বিস্তারিত আসছে…
