১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত

বাশ্কোর্তোস্তান অঞ্চলে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলে এ হামলার ঘটনা ঘটে।

রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

রাশিয়ার বাশ্কোর্তোস্তান অঞ্চলে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর দিয়েছে মস্কোর ভারতীয় দূতাবাস ও রুশ তদন্ত কর্মকর্তারা।

“উফায় একটি দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে। চার ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে,” বলেছে ভারতীয় দূতাবাস। 

১৫ বছরের এক কিশোর বয়সী শিক্ষার্থীদের ওপর এ ছুরি হামলা চালায় বলে রুশ তদন্তকারীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

উফা মস্কো থেকে প্রায় এক হাজার ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

শিক্ষার্থীদের এক হলে হওয়া এ হামলায় একাধিক শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তারাও আহত হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। 

এ ঘটনার পর কর্তৃপক্ষের অবহেলা নিয়ে ফৌজদারি অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা এক শিক্ষার্থীর আচরণগত সমস্যার কথা জানার পরও সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেননি বলে ভাষ্য তাদের।