০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

জরুরি উদ্ধারকারী দল রাজধানীর শহরতলীর এতিমখানাটি থেকে পাঁচজন প্রতিবন্ধীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু
স্থানীয় সময় ভোররাতে মোহাম্মদিয়া জেলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ছবি: ন্যাশনাল/এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 04:54 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের শহরতলীতে একটি এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু ও আরও ১৯ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে মোহাম্মদিয়া জেলায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। 

দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে। জরুরি উদ্ধারকারী দল এতিমখানাটি থেকে পাঁচজন প্রতিবন্ধীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আগুন নেভানোর প্রচেষ্টা চলমান আছে বলে সংস্থাটি জানিয়েছে। তারা তাৎক্ষণিভাবে হতাহতদের নাম, পরিচয়, বয়স বা আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।  

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস বুধবার জানিয়েছে, আলজেরিয়ার একটি দাবদাহ চলমান আছে আর দেশজুড়ে দমলক বাহিনী ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এনেছে।