১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের ধরতে কর্তৃপক্ষ তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭
বান্নুতে দুটি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় দুটি অ্যাম্বুলেন্সের পাশে জড়ো হওয়া লোকজন। ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 12:05 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে। 

পাকিস্তান পুলিশের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা শনিবার এ খবর দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানিয়েছেন, খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলায় ঘটনাটি ঘটেছে। একটি গাড়ি লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানোর পর উদ্ধারকাজ শুরু হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। প্রথম বিস্ফোরণে পাঁচজন ও দ্বিতীয় বিস্ফোরণে আরও দুইজন নিহত হয়, আহত হয় আরও তিনজন। 

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের ধরতে কর্তৃপক্ষ তল্লাশি অভিযান শুরু করেছে। 

বান্নু জেলা প্রশাসন ও বান্নু বিভাগীয় কমিশনারের দপ্তর এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।  

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্স এ এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ‘সন্ত্রাসবাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচালনাকারীদের’ সতর্ক করেছেন।