১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কোয়েটায় সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ১১

প্রাথমিকভাবে একে আত্মঘাতী বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের কোয়েটায় সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ১১
বোমা বিস্ফোরণে নিহত একজনের শোকার্ত স্বজনরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

পাকিস্তানের দক্ষিণপশ্চিমের শহর কোয়েটায় এক জনসমাবেশে বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

জাতীয়বাদী নেতা ও প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ মঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে ওই সমাবেশ হচ্ছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা হামজা শাফাত। 

সমাবেশে আতাউল্লাহর ছেলে সর্দার আখতার মঙ্গল উপস্থিত ছিলেন; বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি নিরাপদে থাকলেও ৩০ জনের মতো আহত হয়েছে বলে শাফাতের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“লোকজন যখন সমাবেশ ছেড়ে যাচ্ছিল তখন পার্কিং এলাকায় বোমাটি বিস্ফোরিত হয় বলে আমরা জানতে পেরেছি,” বলেছেন তিনি।

পুলিশ এ ঘটনার তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে, বলেছেন পুলিশ কর্মকর্তা আতহার রশীদ। 

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। 

কোয়েটা পাকিস্তানের দুর্গম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী। এই প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্তলাগোয়া।

বালুচ বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি ইসলামি জঙ্গিরাও এই প্রদেশে বেশ সক্রিয়।