১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে: জাতিসংঘ মহাসচিব

ঋণ জর্জরিত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে সহায়তা করার জন্য একটি প্রক্রিয়া গ্রহণের পরামর্শ দেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2024, 05:14 PM

Updated : 10 Feb 2024, 05:14 PM

ইন্দোনেশিয়ায় আসিয়ান ব্লক, চীন, যুক্তরাষ্ট্রসহ অন্যদের সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের আর্থিক ব্যবস্থা এখন ভাঙনের ঝুঁকির মুখে আছে।

ভূরাজনৈতিক উত্তেজনা, বহুজাতিক উন্নয়নে অর্থায়ন, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আসিয়ান সম্মেলনে বক্তব্য রাখেন গুতেরেস। বিশ্ব যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলোর একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাধান বের করতে বিশ্বনেতাদেরকে আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, “ভাঙনের (ফ্রাগমেন্টেশন) বাস্তব ঝুঁকি রয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থায় বড় ধরনের ভাঙনের।”

ঋণ জর্জরিত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে সহায়তা করার জন্য একটি প্রক্রিয়া গ্রহণের পরামর্শ দেন তিনি।

তারল্য বাড়াতে এবং উন্নয়নশীল অর্থনীতি দেশের প্রয়োজন মেটাতে সহায়ক হিসাবে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অতিরিক্ত ১০০০০ কোটি ডলার নতুন করে ছাড়ের পক্ষে সমর্থন প্রকাশ করেন গুতেরেস। সংবাদ সূত্র: রয়টার্স 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)