১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তাঞ্জানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

কিলিমাঞ্জারো পর্বত আফ্রিকা সর্বোচ্চ শৃ্ঙ্গ। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারোতে আরোহণ করে।

তাঞ্জানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
তুষারে ঢাকা কিলিমাঞ্জারো পর্বত। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 11:43 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

তাঞ্জানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানিয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।  

তাঞ্জানিয়ার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন গাইড ও একজন চিকিৎসক আছেন, তারা উভয়েই তাঞ্জানীয়। তাদের পাশাপাশি হেলিকপ্টারটির জিম্বাবুইয়ান পাইলট, চেক রিপাবলিক থেকে আসা দুই পর্যটক নিহত হয়েছেন।

তাঞ্জানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি বুধবার পর্বতের বারাফু ক্যাম্পের কাছে বিধ্বস্ত হয়েছে।    

দেশটির মওয়ানঞ্চি সংবাদপত্র ও ইস্ট আফ্রিকা টেলিভিশন কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল। 

কিলিমাঞ্জারো পর্বত আফ্রিকা সর্বোচ্চ শৃ্ঙ্গ। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট (৬ হাজার মিটার) উঁচু। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারোতে আরোহণ করে। 

মওয়ানঞ্চি জানিয়েছে, পর্বতটির ৪৬৭০ থেকে ৪৭০০ মিটার উচ্চতায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।