ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
তিনি বলেছেন, এর মধ্যে উভয়পক্ষের সঙ্গে কোনে সমঝোতা না হলে ১ অগাস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানী করা পণ্যের ওপর ৩০ শতাং শুল্ক আরোপের হুমিক দিয়েছেন।
শনিবার এ হুমকি দিয়ে তিনি বলেছেন, এর মধ্যে উভয়পক্ষের সঙ্গে কোনে সমঝোতা না হলে নতুন এই শুল্ক ১ অগাস্ট থেকে কার্যকর হবে।
প্রধান মিত্র ইউরোপীয় ইউনিয়ন ও শীর্ষ বাণিজ্য অংশীদার মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরও পক্ষগুলো কোনো ব্যাপক বাণিজ্য চুক্তিতে পৌঁছতে পারেনি।
তারপর ট্রাম্প শনিবার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রতি পৃথক চিঠি পোস্ট করে নতুন এই শুল্কের ঘোষণা দেন।
রয়টার্স লিখেছে, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে বাণিজ্য যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে আর এতে যুক্তরাষ্ট্রের মিত্ররা ক্ষুব্ধ এবং বিনিয়োগকারীরা বিচলিত হয়েছেন।
ইইউ ও মেক্সিকো, উভয়েই এই শুল্ককে অন্যায্য ও সংহতি বিঘ্নকারী বলে অভিহিত করেছে। তবে উভয়পক্ষ অগাস্টের সময়সীমার আগেই বিস্তৃত একটি বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউরোপী ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম।
চলতি সপ্তাহে ট্রাম্প কানাডা, জাপান ও ব্রাজিলসহ যুক্তরাষ্ট্রের আরও ২৩ বাণিজ্য অংশীদারদের কাছে একই ধরনের চিঠি পাঠিয়েছেন। ওইসব চিঠিতে এসব বাণিজ্য অংশীদারদের ওপর সর্বনিম্ন ২০ থেকে৫০ শতাংশ এবং তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, ৩০ শতাংশ হারের শুল্ক ‘সব সেক্টোরাল শুল্ক হতে পৃথক’ হবে। এর অর্থ ইস্পাত ও অ্যালুমিনাম আমদানিতে আরোপ করা ৫০ শতাংশ শুল্ক এবং গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক এই মাত্রায়ই বজায় থাকবে।
ট্রাম্পের চিঠিতে দেশগুলোকে ১ অগাস্টের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য সময় দেওয়া হয়েছে আর তা সম্ভব হলে যেই স্তরের শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে তা কমতে পারে।
