১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ১১ জন আহত: রেড ক্রিসেন্ট সোসাইটি

যুক্তরাষেট্রর হামলার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনও তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ১১ জন আহত: রেড ক্রিসেন্ট সোসাইটি
হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় সৃষ্ট গর্ত। ছবি: মাক্সার/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১১ জন ইরানি আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

তবে সংস্থাটি বলেছে, আহতদের কারোর অবস্থাই গুরুতর নয় এবং ৭ জন ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানায়, যুক্তরাষেট্রর হামলার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনও তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি।

তবে ইরানের বিভিন্নর স্থানে ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের অন্তত তিনজন উদ্ধারকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানে সংস্থাটির প্রধান পিরহোসেইন কুলিভান্দ।

সংস্থার একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ইসরায়েলের বিরুদ্ধে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং প্রতিবন্ধীদের জন্য একটি কেয়ার হোমে হামলা চালানোরও অভিযোগ করেন কুলিভান্দ।