Published : 11 Jun 2026, 06:19 PM
ভারতের দিল্লি নগরীর দক্ষিণাংশের মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক বাংলাদেশীর নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল।
পুলিশ জানিয়েছে, বুধবার তার মৃত্যু হয়। আগুনে তিনি মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দিল্লি (দক্ষিণ) পুলিশের ডেপুটি কমিশনার অন্তত মিত্তালের বিবৃতির উদ্ধৃতি দিয়েছে, তাতে তিনি বলেছেন, “দুর্ভাগ্যজনকভাবে, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখন মোট মৃতের সংখ্যা ২৩ জনে এ দাঁড়াল। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী। আজ (বুধবার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
৩ জুন মালভিয়া নগরের হুজরানি এলাকার ৫তলা ফ্লোরিশ স্টেইস বেড এন্ড ব্রেকফাস্ট হোটেল আগুনে পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে হোটেলটিতে থাকা অতিথিদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়। আহত হয় আরও অনেকে।
গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরীয় এক নাগরিকের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছিল। এবার বাংলাদেশী এক নারীর মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে ২৩ জন হল।
আরও পড়ুন: