১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদুরোর নিরাপত্তা দলের ‘বড় অংশ’ যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে: প্রতিরক্ষামন্ত্রী

ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো টিভিতে একথা বলেন। তবে মৃতের সংখ্যা উল্লেখ করেননি তিনি।

মাদুরোর নিরাপত্তা দলের ‘বড় অংশ’ যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
ভ্লাদিমির পাদ্রিনো। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ, সেনা  এবং সাধারণ মানুষ নিহত হয়েছে।

টিভিতে দেওয়া এক বক্তব্যে পাদ্রিনো একথা বলেন। তবে কতজন নিহত হয়েছে, সে সংখ্যা উল্লেখ করেননি তিনি। 

পাদ্রিনো বলেন, ঠান্ডা মাথার এই হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে কাপুরুষের মতো অপহরণ করার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ  ইয়র্কে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন।

রদ্রিগুয়েজকে সমর্থন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সক্রিয় রয়েছে বলে জানান তিনি।