২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরীয় বাহিনীর পাঁচ সদস্যকে হত্যার দাবি আইএসের

মিশরের উত্তর সিনাইয়ে সেনাবাহিনীর দুটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যকে হত্যার দাবি জানিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) মিশরীয় শাখা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2015, 01:49 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

শনিবার এসব হামলা চালানো হয়েছে বলে অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।      
 
মিশরীয় নিরাপত্তাবাহিনীর সূত্রগুলো জানিয়েছে, কয়েকটি মর্টারের গোলা দুটি তল্লাশি চৌকিতে এসে আঘাত করলে ওই সদস্যরা নিহত হন। 
 
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, সন্ত্রাসীরা রকেট নিয়ে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে বলে জানিয়েছিল এমইএনএ।
 
সাম্প্রতিক দিনগুলোতে উত্তর সিনাই আইএস সমর্থক মিশরীয় বিদ্রোহী জঙ্গিদের একটি উপকেন্দ্রে পরিণত হয়েছে। কট্টরপন্থী এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে রেখেছে। সম্প্রতি মিশরের প্রতিবেশী লিবিয়ায়ও গোষ্ঠী একটি অবস্থান তৈরি করেছে।   
                                           

বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও ইসরায়েলি উপকূলের ভূমধ্যসাগরে নোঙর করা মিশরীয় নৌবাহিনীর একটি জাহাজে রকেট হামলার দাবি করেছিল সিনাই আইএস।  ২০১৩ সালে মিশরীয় সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তারপর থেকে জঙ্গিগোষ্ঠীগুলোর হামলায় মিশরীয় সেনাবাহিনী ও পুলিশের কয়েকশত সদস্য নিহত হন।  জঙ্গিদের মিশর, অন্যান্য আরবদেশ ও পশ্চিমা দেশগুলোর জন্য বিরাজমান হুমকি বলে বর্ণনা করেছেন মিশরীয় সেনাসমর্থিত প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি।